বাংলা

অভাবগ্রস্তদের ভালোবাসা

সেপ্টেম্বর 19, 2021
সাধারণ কালের পঁচিশতম রবিবার, বর্ষ খ
আজকের পাঠসমূহ

ভিডিও

তিনি একটি শিশুকে নিয়ে তাঁদের মাঝখানে দাঁড় করালেন এবং তাকে জড়িয়ে ধরে তাঁদের বললেন, “যে আমার নামে এই রকম একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকেই গ্রহণ করে।” মার্ক 9:36–37

একটি শিশুর মধ্যে এমন কী আছে, যা যিশুকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে সাহায্য করে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে শিশুর মতো একজন মানুষ এবং মহত্ত্ব সম্পর্কে জাগতিক দৃষ্টিভঙ্গি পোষণকারী একজন মানুষের মধ্যকার পার্থক্যটি বুঝতে হবে।

একটি শিশু দরিদ্র, নির্ভরশীল, নম্র ও অভাবগ্রস্ত। একটি শিশু নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে না। বরং শিশুর প্রয়োজন মা-বাবার যত্ন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও আমরা তেমনই।

স্বাধীন, ক্ষমতাবান, সুসম্মানিত, সফল ইত্যাদি হলেই আমরা মহান বলে গণ্য হই না। এটি মহত্ত্ব সম্পর্কে জাগতিক দৃষ্টিভঙ্গি। এই পাঠাংশে প্রেরিতেরা তর্ক করছিলেন, তাঁদের মধ্যে কে সবচেয়ে মহান। একটি শিশুকে দেখিয়ে যিশু বোঝান যে, আপনি কী অর্জন করেন বা এ ধরনের কোনো কিছুর ওপর মহত্ত্ব নির্ভর করে না; বরং খ্রিস্টের ওপর নির্ভরশীল হয়ে ওঠার মধ্যেই মহত্ত্ব পাওয়া যায়। এ ছাড়া, যাদের অভাব রয়েছে, তাদের খুঁজে বের করার মধ্যে (যেমন একটি শিশুর যত্নের প্রয়োজন হয়) এবং অন্যদের প্রয়োজনীয় ভালোবাসা ও যত্ন দেওয়ার মধ্যেও মহত্ত্ব পাওয়া যায়। এটি আমাদের মধ্যকার দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি সহমর্মী ও যত্নশীল হওয়ার আহ্বান।

আজ ধ্যান করুন, আপনার চারপাশের অভাবগ্রস্তদের সাহায্যে এগিয়ে যেতে আপনি প্রস্তুত ও ইচ্ছুক কি না। তাঁরা কারা? তাঁদের কী প্রয়োজন? আপনি কি তাঁদের খুঁজে বের করে ভালোবাসা ও সহায়তা দেন? এ কাজই আপনাকে ঈশ্বরের চোখে সত্যিকার অর্থে মহান করে তুলবে।

প্রভু, আমি যেন দরিদ্র, ভগ্নহৃদয়, পাপী এবং সকল অভাবগ্রস্ত মানুষের মধ্যে তোমাকে খুঁজি। দয়া করে অন্যদের প্রতি সহমর্মিতা ও যত্নে আমার হৃদয় পূর্ণ করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সাধারণ কালের জন্য শাস্ত্রবচনভিত্তিক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সাধু – সাধু জানুয়ারিয়ুস, বিশপ ও বিশ্বাসের জন্য প্রাণদানকারী শহীদ
এ বছর দিনটি রবিবারে পড়ায় উপাসনাবিধি অনুসারে স্মরণোৎসব হিসেবে পালিত হয় না

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

ওপরের নির্বাচিত ছবি: সাধু বার্নার্ড গির্জা, আলোকচিত্রী Nhevob, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে